1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য দিতে শুরু করলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্ব চলাকালে এ ঘটনা ঘটে।
এদিন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুকে একটি প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেওয়া হয়। তবে তিনি বক্তব্য শুরু করার আগেই নিজ আসন থেকে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি জুলাই গণ-অভ্যুত্থান এবং বর্তমান সংসদের বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটি বিশেষ পরিস্থিতি ও জুলাই গণ-অভ্যুত্থানের মহান আত্মত্যাগের মধ্য দিয়ে এই সংসদ গঠিত হয়েছে। ফলে এই সংসদের কাছে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।
এ সময় তিনি আরও উল্লেখ করেন, একই দিনে দেশে দুটি গুরুত্বপূর্ণ ভোট—সংসদ নির্বাচন ও গণভোট—অনুষ্ঠিত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা।
তবে তিনি বিষয়টি নিয়ে বিস্তারিত বলার আগেই স্পিকার হস্তক্ষেপ করেন। সংসদীয় রীতির কথা স্মরণ করিয়ে দিয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে প্রশ্নোত্তর পর্ব চলছে এবং নির্ধারিত প্রশ্নের বাইরে অন্য কোনো আলোচনা এই মুহূর্তে সম্ভব নয়।
স্পিকার তাকে বসার অনুরোধ জানিয়ে আশ্বস্ত করেন যে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে বক্তব্য দেওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com