1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিলহজ্জ মাসের ফজিলত ও ইবাদত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। খুলনার শিরোমণি বাজার বনিক সমিতির সভাপতির নামে ভুয়া, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। ইউনূস সরকারের ব্যর্থতায় শিশু মৃত্যু বেড়েছে, অভিযোগ সিপিবির *ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খালখনন কর্মসূচি উদ্বোধন ও নানা-নানির কবর জিয়ারত করবেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান Tarique Rahman আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরে তিনি খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেখানে তার নানা-নানির কবর জিয়ারত করবেন।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, ঢাকায় থেকে সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসযোগে কাহারোলে গিয়ে খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে দিনাজপুর শহরে এসে তার নানা-নানির কবর জিয়ারত করবেন। এরপর সার্কিট হাউজ মাঠে ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাত ৮টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দিনাজপুরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ চলছে।
এদিকে তারেক রহমানের নানা-নানির কবর জিয়ারতের খবর প্রকাশের পর থেকেই শেখ ফরিদপুর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, সফর ঘিরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রায় তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com