নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ১৪ মার্চ: রাজধানীর Evercare Hospital Dhaka-এ চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা Mirza Abbas-এর মস্তিষ্কে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দীর্ঘ সময় অস্ত্রোপচার শেষে বর্তমানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী Mirza Fakhrul Islam Alamgir। একই সঙ্গে তিনি নেতার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “আপনাদের সবার দোয়ায় বরেণ্য রাজনীতিবিদ মির্জা আব্বাস এমপির দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আব্বাস ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”
এর আগে শুক্রবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। প্রথম দফায় সন্ধ্যার আগে এবং পরে শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে রাতেই দ্বিতীয় দফায় তার অস্ত্রোপচার করা হয়।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত রাজধানীর ওই হাসপাতালে ভর্তি করা হয়।