1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ডেপুটি স্পিকার পদ গ্রহণে সিদ্ধান্তহীনতায় জামায়াত, কাল সংসদীয় কমিটির বৈঠক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

উপ-শিরোনাম:
বিএনপি বলছে ‘উদারতা’, জামায়াতের দাবি— এটি দয়া নয়, জুলাই সনদ অনুযায়ী প্রাপ্য পদ
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নির্ধারণ করতে আগামীকাল বুধবার সকালে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে।
সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়াকে বিএনপি তাদের রাজনৈতিক ‘উদারতা’ হিসেবে উপস্থাপন করছে। গত শুক্রবার এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার কোনো বাধ্যতামূলক বিধান নেই। তারপরও বিএনপি জামায়াতকে এই পদ দেওয়ার প্রস্তাব দিয়ে উদারতার পরিচয় দিয়েছে এবং এটি তাদের গ্রহণ করা উচিত।
তবে বিএনপির এই বক্তব্যকে জামায়াত ‘অনুগ্রহ’ হিসেবে দেখছে না। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে বিরোধী দল শুধুমাত্র অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।’
‘জুলাই জাতীয় সনদ’-এর ২৩ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, আইনসভার উভয় কক্ষের ডেপুটি স্পিকার সরকারদলীয় সদস্য ছাড়া অন্যদের মধ্য থেকে মনোনীত করা হবে। জামায়াতের দাবি, এই প্রস্তাবে বিএনপিও সম্মতি দিয়েছিল। ফলে এটি তাদের জন্য কোনো অনুগ্রহ নয়, বরং একটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা প্রস্তাব পৌঁছায়নি।
তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল, বিএনপি এখনো তা নেয়নি। আগে এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’
দলীয় সূত্রে জানা গেছে, বুধবারের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করে ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা হবে কি না— সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com