1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

জাতীয় ছাত্রশক্তি ছাত্র সংগঠনের বরিশাল মহানগরের সদস্যসচিবের অসদাচরণ ও কার্যক্রম প্রশ্নবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১২৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র সংগঠন হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি । সংগঠনটি গঠিত হবার ১ বছরে বাংলাদেশে ছাত্র রাজনীতিতে ব্যাপক ভূমিকা রেখেছে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান এবং সেক্রেটারি আবু বাকের মজুমদার জনপ্রিয়তার সাথে দায়িত্ব পালন করে আসছেন। একইসাথে দেশে জাতীয় ছাত্র শক্তির জেলা, মহানগর, ইউনিভার্সিটি ও কলেজভিত্তিক অনেকগুলো ইউনিট সুনামের সাথে দায়িত্ব পালন করছে। যে সংগঠনটি জুলাইয়ের অন্যতম পরিচিত মুখ। কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছে- বরিশাল মহানগর ইউনিটে। পরপর দুইবার আহ্বায়ক কমিটি হওয়া সত্ত্বেও বর্তমান কমিটির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আকিব এবং মুখ্য সংগঠক আইয়ুব সহ দলের দুই তৃতীয়াংশ নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেন।
সম্প্রতি সিহাবের একটি পাবলিক ফেসবুক পোস্টে দেখা যায়, তিনি ইউনিভার্সিটি এবং কলেজ নিয়ে অশালীন ভাষায় একটি বার্তা প্রদান করেন। প্রায় সময়েই শিহাব ফেসবুকে অশালীন ভাষায় বিভিন্ন ধরনের হিংসাত্মক পোস্ট করে থাকেন। একজন মহানগর এর দায়িত্বশীল পর্যায়ের নেতা হয়ে তার এই ফেসবুক পোস্ট গুলো বর্তমান ছাত্র সমাজকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করে তোলে। জানতে চাইলে সিহাবকে ফোন দিয়ে ফোনে পাওয়া যায়নি।
খোঁজ নিয়ে জানা যায়, কমিটিতে সাবেক ছাত্রলীগের ক্যাডার এবং মাদকসেবী ও মাদক বিক্রেতার দৌরাত্ম্য বেশি। সিনিয়রিটির তোয়াক্কা না করে তারা উগ্র রাজনৈতিক চর্চা করছে বলে আলোচনায় উঠে এসেছে। এর অন্যতম অভিযোগের তীর মহানগর সদস্য সচিব রাকিবুল ইসলাম শিহাবের দিকে। জুলাইয়ে তার অবদান থাকলেও সে পূর্বে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা ছিল। সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের দাবি- শিহাব ছাত্রলীগের ন্যায়ে ক্যাডারভিত্তিক রাজনীতির দিকে সংগঠনকে প্রভাবিত করছে। তার কয়েকজন সহযোগী পুরো সংগঠনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। যার ফলস্বরূপ সবাই সংগঠন থেকে সরে দাঁড়িয়েছে, কিন্তু এনসিপির সমর্থক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করছে।
সংগঠনটির দায়িত্বশীল পর্যায়ে থাকা অন্যান্য নেতা কর্মীদের থেকে জানা যায়, তিনি প্রতিনিয়ত মাদক সেবন করে থাকেন। যার ফলে সে সব ইউনিটের দায়িত্বিশীলদের সাথে কম বেশি অপেশাদার এবং মারমুখী আচরণ করে।
শিহাবের নামে আরও গুরুতর অভিযোগ উঠেছে, তিনি এবং তার কোরাম এর সদস্যরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র ) আহ্বায়ক ও বর্তমান সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম এর গাড়ি বহর আটকিয়ে মব করার মতো ন্যক্কারজনক ঘটনায় নেতৃত্ব দিয়েছিল। এরই ধারাবাহিকতায় আরও জানা যায়, গত ৮ মার্চ এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার মাহফিলে, যে-কোনো একজন এনসিপি নেতার ছত্র ছায়ায় সে ও তার সঙ্গীরা অন্যান্য ইউনিটের সদস্যদের সাথে অশোভন আচরণ করেছে।
শিহাবের এসব আচরণের জন্য অনেক নারী সদস্য সংগঠন থেকে সরে দাঁড়িয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা থানা থেকে ছাড়ানোর সুপারিশের মতো গুরুতর অভিযোগ আছে তার বিরুদ্ধে। শিহাব পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন- বরিশাল মহানগর শাখার সংগঠক হিসেবে দায়িত্ব পালন কালে অনেক সহকর্মীর সাথেই অপেশাদার আচরণের সাথে লিপ্ত ছিল। শিহাব এবং তার সহযোগীদের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নিজেদের মান সম্মান রক্ষার্থে সংগঠন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শক্তি এস এম ওয়াহিদুর রহমান (0179438 5322) ও জাতীয় ছাত্রশক্তি দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মহির আলম (0151528 4496) কে মোবাইল করা হলে রিসিভ করেন নাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com