1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
*ঈদযাত্রা সহজ করতে অপো ও সহজের উদ্যোগ* ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত—তাসনিমের দাবি, তবে প্রমাণ নেই ইরানের দাবি—১১টি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত, ক্ষতি প্রায় ৩৩০ মিলিয়ন ডলার স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান ভারতে গ্রেপ্তার ফয়সাল করিম মাসুদ ও সহযোগীকে দেশে ফেরাতে উদ্যোগ, কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ বরিশালে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বল্প আয়ের মানুষের আর্থিক নিরাপত্তা জোরদার এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় আনতে নতুন উদ্যোগ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের দাবি, এ কর্মসূচি দেশের দরিদ্র ও নারীপ্রধান পরিবারগুলোর জন্য নিয়মিত আর্থিক সহায়তার একটি আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করবে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে, কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রথম ধাপে দেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার মাসিক ভাতা পাবেন। পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন ও ইউনিয়নের মোট ১৫টি ওয়ার্ডে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
প্রথম পর্যায়ে ৬৭ হাজার ৮৫৪টি নারীপ্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭ হাজার ৭৭৭টি পরিবারের তথ্য সঠিক পাওয়া যায়। পরবর্তীতে ডাবল ডিপিং, সরকারি চাকরি বা পেনশনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় চূড়ান্তভাবে ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে ভাতা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে একটি করে আধুনিক ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। স্পর্শবিহীন চিপযুক্ত কার্ডটিতে থাকবে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি। একটি কার্ডের মাধ্যমে একটি পরিবারের সর্বোচ্চ পাঁচজন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে। সদস্য সংখ্যা পাঁচজনের বেশি হলে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত কার্ড দেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
প্রতিটি পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে। সুবিধাভোগী নারীর পছন্দ অনুযায়ী ভাতা মোবাইল ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
পাইলট পর্যায়ে জুন ২০২৬ পর্যন্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য মোট ৩৮ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ২৫ কোটি ১৫ লাখ টাকা সরাসরি নগদ সহায়তা হিসেবে বিতরণ করা হবে এবং বাকি অর্থ তথ্য সংগ্রহ, অনলাইন সিস্টেম তৈরি ও কার্ড প্রস্তুতসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যয় করা হবে।
এদিকে সুবিধাভোগী নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে কোনো ধরনের দলীয়করণ হয়নি। তিনি বলেন, যাচাই-বাছাই ও ডিজিটাল তথ্যভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে বাছাই করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, পরীক্ষামূলক এ কর্মসূচি সফল হলে পর্যায়ক্রমে সারা দেশে তা সম্প্রসারণ করা হবে, যা ভবিষ্যতে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com