1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়াকে ‘মর্যাদা ও শক্তির নতুন যুগের সূচনা’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
রোববার দিবাগত রাতে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেয়। এর পরপরই এক বিবৃতিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানান প্রেসিডেন্ট পেজেশকিয়ান।
বার্তা সংস্থা ফার্সকে উদ্ধৃত করে অনলাইন আল জাজিরা জানিয়েছে, বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, এই মূল্যবান নির্বাচন ইসলামি জাতির ইচ্ছার বহিঃপ্রকাশ, যা জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও বলেন, এই ঐক্য দৃঢ় প্রাচীরের মতো ইরানি জাতিকে শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধী করে তুলবে এবং দেশকে শক্তি ও মর্যাদার নতুন যুগে নিয়ে যাবে।
এদিকে নতুন সর্বোচ্চ নেতার প্রতি ইতোমধ্যে আনুগত্য ঘোষণা করেছে ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এছাড়া দেশটির প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ-বাকের কালিবাফ ও আলি লারিজানিসহ শীর্ষ নেতারাও তাকে সমর্থন জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের রাজনৈতিক ও কৌশলগত নীতিতে নতুন দিক উন্মোচিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com