1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সভা বুধবার রমজানের শেষ দশকে এতেকাফের গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। মেয়েকে উত্যক্তের প্রতিবাদে কৃষক পিতা খুন, ১৩ দিন পর হাসপাতালে মৃত্যু তারাবিতে অসুস্থ হয়ে পড়লেন কাবা শরিফের ইমাম শায়খ আবদুল্লাহ আল-জুহানি রাষ্ট্রীয় এলপিজির দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব, বাজার নিয়ন্ত্রণে সরকারের নতুন উদ্যোগ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি, ‘শক্তি ও মর্যাদার নতুন যুগ’ বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ৫ মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার নাম সংশোধন, প্রজ্ঞাপন জারি ইরানি হামলার আশঙ্কা: সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দেশত্যাগের নির্দেশ এতেকাফের ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী মুন্সিগঞ্জ সদরে চর কেওয়ারে মারধর ও কুপিয়ে আহত, ১০ জনের বিরুদ্ধে অভিযোগ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর তেল আবিবের একটি স্থানে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ছোঁড়া নতুন দফায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল এবং জানিয়েছিল, প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

ইসরায়েলি বিভিন্ন শহরে সাইরেনও বাজানো হচ্ছিলো যার মাঝে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের উপর আজ দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা হলো। এর এক ঘণ্টা আগে ইরানের বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছিল যে তারা বেয়ারশেবা এবং তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যাচ্ছে।

ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা পৃথক এক বার্তায় জানিয়েছে, ইসরায়েলের দিকে ‘গুলিবর্ষণের’ পর ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে আহত তিনজনকে তারা চিকিৎসা দিচ্ছেন।

তবে দেশের কোন এলাকায় এই ঘটনা ঘটেছে তা তারা উল্লেখ করেনি।

ইসরায়েলের তেল আবিব, বেয়ারশেবা এবং জর্ডানে বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের বেয়ারশেবা ও তেল আভিভ শহর এবং জর্ডানের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি এই হামলাকে অপারেশন ওয়াদে সাদেক ৪ এর ২৮তম ধাপের অংশ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, বেয়ারশেবা ও তেল আবিবে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ছিল ‘খেইবার’ ধরনের, যার ওয়ারহেড ‘অত্যন্ত ভারী’।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছিল, তারা ইরান সরকারের সামরিক অবকাঠামোর ওপর নতুন করে হামলা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com