1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক নারী দিবস আজ: সমঅধিকার ও ক্ষমতায়নে জোর যাকাত ব্যবস্থাপনা জোরদার হলে ১০–১৫ বছরে দারিদ্র্য কমবে: তারেক রহমান সভাপতি আমিন সম্পাদক জাহাঙ্গীর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশাল কমিটি গঠিত হাফেজদের সঙ্গে বিএনপি নেতা ড. মারুফের ইফতার ও দোয়া মাহফিল গুম ও শহীদ পরিবারের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য চার নারী পেলেন ‘রাঁধুনি কীর্তিমতী সম্মাননা ২০২৫’ ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমানে বারবার যান্ত্রিক ত্রুটি, তদন্তে রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য নারী দিবসে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন খালেদা জিয়া দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট

আন্তর্জাতিক নারী দিবস আজ: সমঅধিকার ও ক্ষমতায়নে জোর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আজ ৮ মার্চ, বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে প্রতি বছর এই দিনটি নানা আয়োজনে উদযাপন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ভিন্ন ভিন্ন লক্ষ্যকে সামনে রেখে পালিত হলেও মূল উদ্দেশ্য হচ্ছে নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা।
আন্তর্জাতিক নারী দিবসের পেছনে রয়েছে নারী শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ১৮৫৭ সালে মজুরি বৈষম্য, নির্দিষ্ট কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকরা। পরবর্তীতে ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে প্রথম নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে বিশ্বব্যাপী নারী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা, অর্থনীতি, স্বাস্থ্য ও রাজনীতিসহ সমাজের সব ক্ষেত্রে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, নারী-পুরুষ সমঅধিকারভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যেখানে নারী সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রে অবদান রাখতে পারবে।
দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, সেমিনার ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আগামীকাল সোমবার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর নিরাপত্তা, দক্ষতা, কর্মসংস্থান ও উন্নয়নে বাজেট বৃদ্ধি করতে হবে’—এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটির আয়োজন করে নারী উন্নয়ন শক্তি (এনইউএস), ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (এফসিএইচডি), ইয়াং উইম্যান ফর ডেভেলপমেন্ট রাইট অ্যান্ড ক্লাইমেট (ওয়াইডব্লিউডিআরসি) এবং ডোমেস্টিক ওয়ার্কার এম্প্লয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিডব্লিউইএবি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com