1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৮ বার দেখা হয়েছে

শেরপুর(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল প্রায় ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে সীমাবাড়ি এলাকার গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যা ৭টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ৫টা ৩৫ মিনিটে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরে পিবিআইয়ের মাধ্যমে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তবে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সিআইডি কর্তৃক সংরক্ষণ করা হয়েছে।
বর্তমানে মৃত ব্যক্তির লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারো পরিচিত হলে শেরপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com