1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সৌহার্দ্য, সাহিত্যচর্চা ও পারস্পরিক বন্ধনের এক উষ্ণ আয়োজন করেছে সামাজিক সংগঠন শখ ও সানন্দা (Hobby & Enjoy)। সংগঠনটির উদ্যোগে সোমবার (২ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার এডমিন মুনমুন রহমান, সিনিয়র এডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, এডমিন আল-হাসান রিয়াজ ও আতিকুর রহমানসহ গ্রুপের সক্রিয় সদস্যরা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বিশিষ্ট সাংবাদিক আনজুমান আরা শিল্পী, খন্দকার শেলী আফরোজ, মোঃ খাইরুস সাদেকীন, তাহমিনা সাদেকীন ও ফাহিমা ফারজানা সিমিনসহ বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এই সংগঠনটি কেবল একটি গ্রুপ নয়—এটি শখ, সাহিত্য ও ভ্রমণপ্রেমী মানুষের মিলনমেলা। পারস্পরিক সৌহার্দ্য, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনটি ইতোমধ্যে একটি সুসংগঠিত কমিউনিটিতে পরিণত হয়েছে।
‘শখ, সাহিত্য ও ভ্রমণের বন্ধনে আমরা’—এই স্লোগানকে ধারণ করে ২০২২ সালের ৬ অক্টোবর যাত্রা শুরু করে অলাভজনক ফেসবুক গ্রুপ শখ ও সানন্দা (Hobby & Enjoy)। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বৃক্ষরোপণ কর্মসূচি, সাহিত্যচর্চা এবং ভ্রমণ কার্যক্রমের মাধ্যমে সদস্যদের মাঝে সৃজনশীলতা ও সামাজিক বন্ধন জোরদারে কাজ করে যাচ্ছে।
রমজানের পবিত্রতায় আয়োজিত এই মিলনমেলা শেষ হয় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com