1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: দাউদকান্দিতে মতবিনিময় সভায় ড. খন্দকার মোশাররফ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা : সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে—এমন বার্তা দিয়েছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, “সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সে যদি আমার দলের লোকও হয়, তারও কোনো ছাড় নেই।”
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে প্রশাসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও বাজারে অস্থিতিশীলতা রোধে কঠোর নির্দেশনা দিয়েছেন। মাঠ প্রশাসনকে সেই নির্দেশনা বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এবং দাউদকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামছুল হক দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার। মতবিনিময় সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা এবং জনগণের জন্য সরকারি সেবার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে দাউদকান্দিকে একটি সুশাসিত, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com