1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ সচিবালয়ে একনেকের ১০ম সভা চলছে, ৭ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প উপস্থাপন

ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরাইল সংঘাতজনিত নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৩ মার্চ) এক ঘোষণায় জানানো হয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যেসব এন্ট্রি ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার কথা রয়েছে, সেগুলোর মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত এক মাস বৃদ্ধি করা হবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
এ সিদ্ধান্ত গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির পুরো প্রক্রিয়া ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এজন্য ভিসাধারীদের কোনো ধরনের ফি প্রদান বা সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব এন্ট্রি ভিসাধারী ভিসা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেছেন, তাদের নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর তারাও মেয়াদ বৃদ্ধি ও ফি মওকুফ সুবিধা পাবেন।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে অবস্থানরত বাসিন্দা ও ভ্রমণকারীদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com