1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৮ কোটি টাকার উপহারসহ রমজানে রিয়েলমির সবচেয়ে বড় ক্যাম্পেইনের ঘোষণা সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় কূটনৈতিক তৎপরতা জোরদার, কুয়েত-বাহরাইন-কাতারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর জরুরি আলোচনা ত্রয়োদশ জাতীয় সংসদে চীফ হুইপ ও হুইপ নিয়োগ জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় রাষ্ট্রপতির ভাষণ স্থগিতের দাবি—প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর চিঠি শীত বিদায়, ঢাকায় স্বস্তির বৃষ্টি — আরও ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস *বরিশালে গ্র্যান্ড ওপেনিংয়ের মাধ্যমে ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের আত্মপ্রকাশ* মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী *নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো* জামালপুর র‌্যাব-১৪ এর অভিযানে বিপুল পরিমাণের টিসিবি পণ্য তেল জব্দ দুইজন কালো’বাজারী গ্রেফতার-

সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস : ভারতে মৃত্যু হওয়া টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য, করটিয়া সাদত বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের ভিপি, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ ২ মার্চ সোমবার দুপুর ১২ টায় টাঙ্গাইল হ্যালিপ্যাড চত্বরে প্রথম জানাজা এবং বিকেল ৩ টায় নিজ গ্রাম সখীপুর উপজেলার বেড়বাড়ীতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন সম্পন্ন করা হয়।

‎জানাজা নামাজে অন্যদের মধ্যে কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আইনজীবীবৃন্দ, নিহতের পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে বেনাপোল হয়ে নিহতের লাশ আজ সোমবার সকালে টাঙ্গাইল শহরের নিজ বাস ভবনে এসে পৌঁছায়।

‎উল্লেখ্য, শুক্রবার কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com