1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আকস্মিকভাবে এ হামলা চালানো হয়। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, হামলার শুরুতেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ এবং আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হন।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, এই অভিযানে ইরানের গোয়েন্দা সংস্থার প্রধানও নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ একটি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্যবস্তু করা হয়। একই সূত্র দাবি করেছে, হামলায় খামেনি নিহত হতে পারেন।
তবে ইরান সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি সংস্থা এখন পর্যন্ত এ দাবির সত্যতা নিশ্চিত করেনি।
হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় বিশ্ব শক্তিগুলো নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com