1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড প্রবাসীর স্বপ্নের ঘর পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি **১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদ, স্পিকার নির্বাচনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. খন্দকার মোশাররফ** মুন্সীগঞ্জে আগুনে পুড়ে গেছে হত দরিদ্র তিন পরিবারের বসত ঘর যেসব সম্পদের ওপর জাকাত ফরজ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার দাবি, তেহরানে বিস্ফোরণ—মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনে জামায়াতের ‘হক কেড়ে নেওয়া হয়েছে’— দাবি আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি শুরু, ১০ মার্চ বগুড়ায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলতলা উপজেলা জামায়াতের উদ্যোগে পবিত্র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জুলাই মঞ্চের পুনর্গঠিত কাঠামোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

পাকিস্তান-আফগানিস্তান সংঘাতে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক,ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ :
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এ কূটনৈতিক অবস্থানের কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান অস্থিরতা সংলাপ ও আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান হওয়াই বাংলাদেশ প্রত্যাশা করে। বর্তমান সরকার ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’—এই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করছে।
তিনি আরও জানান, দীর্ঘ প্রায় ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে। এ বিষয়ে সৌদি আরব সফরকালে ওআইসিভুক্ত বিভিন্ন দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
সফরের সময় মালদ্বীপ, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও সৌদি আরবের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থনের আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।
এ সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা সাম্প্রতিক জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী করতে সরকার সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com