1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

পাকিস্তানের বিমান হামলায় তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারেশন গজব-লিল হক’ অভিযানে কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক গোয়েন্দা বিশ্লেষণভিত্তিক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) ইউরোপ শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, পাকিস্তান বিমান বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলায় আখুন্দজাদাসহ কয়েকজন শীর্ষ তালেবান কমান্ডার নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো তালেবান সরকার বা পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
২০২১ সালে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান। এরপর হিবাতুল্লাহ আখুন্দজাদা ইসলামিক আমিরাত অব আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) দমনের অংশ হিসেবে গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার খবর প্রকাশিত হয়।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালায় আফগান বাহিনী। আফগান সংবাদমাধ্যমের দাবি, হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত ও কিছু সেনাকে আটক করা হয়।
পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে রাত ৩টা ৪৫ মিনিটে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। অভিযান শুরুর পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ধৈর্যের সীমা অতিক্রম করায় এখন সরাসরি সংঘাতের পথে এগোচ্ছে পাকিস্তান।
বর্তমানে পাকিস্তান–আফগান সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে এবং সম্ভাব্য বৃহত্তর সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com