1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার: যুক্তরাজ্যের RAF Fairford ঘাঁটিতে আগুন, হতাহতের ঘটনা নেই ওয়াশিংটন ডিসিতে নৈশভোজে গুলির শব্দ, নিরাপদে সরানো হলো ডোনাল্ড ট্রাম্প উলাশি খালের পুনঃখনন শুরু হচ্ছে কাল, জাগছে ৫০ বছরের পুরোনো ইতিহাস বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে তরুণ নেতৃত্বের উত্থান: ছাত্ররাজনীতি থেকে সংসদে মানসুরা আক্তার মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরানের কূটনৈতিক তৎপরতা, মিশর-তুরস্কের সঙ্গে ফোনালাপ

দাউদকান্দিতে সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগমের ইন্তেকাল, শোকের ছায়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার দাউদকান্দি উপজেলা-এর বিটেশ্বর ইউনিয়ন পরিষদ-এর ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসা: জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি খানেবাড়ী নিবাসী জনাব মোখলেস সাহেবের সহধর্মিণী ছিলেন।
জাহানারা বেগম দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণ ও তৃণমূল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক ন্যায়, নারী অধিকার ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, তৃণমূল রাজনীতিতে তাঁর মতো নিবেদিতপ্রাণ ও মানবিক প্রতিনিধি বিরল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমার রূহের মাগফিরাত কামনা করে নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করেন—তিনি যেন তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com