1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
জামিনের প্রতিবাদে বরিশালে দুই আদালত বর্জন বিএনপিপন্থী আইনজীবীদের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির: আইনশৃঙ্খলায় ‘শূন্য সহনশীলতা’ নীতির প্রত্যাশা পিলখানা ট্র্যাজেডি: বিচারের দীর্ঘ ছায়া, নতুন অভিযোগে রাজনীতিতে তোলপাড় নগর নেতৃত্বে নতুন অধ্যায়: ডিএসসির প্রশাসক হিসেবে আবদুস সালামের দায়িত্ব গ্রহণ মেয়াদ মেনেই সিটি নির্বাচন, দলীয় প্রতীক প্রশ্নে সিদ্ধান্ত নেবে সংসদ মুন্সিগঞ্জে নদী থেকে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না রিং উদ্ধারের পর ধ্বংস সখীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড, ৩ দোকান পুড়ে ছাই দাউদকান্দিতে গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ, দুইজনের অবস্থা আশঙ্কাজনক ত্রয়োদশ সংসদের স্পিকার কে? আলোচনার কেন্দ্রে ড. মঈন খান, চূড়ান্ত সিদ্ধান্ত ১২ মার্চ চাঁদাবাজদের রশি দিয়ে বেঁধে পুলিশে দিন: মেঘনায় ড. মারুফ হোসেনের কঠোর বার্তা

মুন্সিগঞ্জে নদী থেকে ৯৫ হাজার মিটার কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না রিং উদ্ধারের পর ধ্বংস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (মুন্সিগঞ্জ প্রতিনিধি) :  মুন্সিগঞ্জের মেঘনা নদীতে মৎস্য সম্পদ রক্ষায় এক বিশাল সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে।
আজ সোমবার দিনভর পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও নিষিদ্ধ চায়না রিং উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং নৌবাহিনীর যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি সদর উপজেলার চরকিশোরগঞ্জ ঘাট থেকে শুরু হয়ে আধারা ইউনিয়নের বকচর এলাকা পর্যন্ত পরিচালিত হয়। এ সময় প্রায় ৯৫ হাজার মিটার চরঘেরা কারেন্ট জাল এবং ৫০টি চায়না রিং উদ্ধার করা হয়। জব্দকৃত এসব কারেন্ট জাল ও চায়না রিং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এগুলো পুনরায় ব্যবহার করা না যায়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কারেন্ট জাল ব্যবহারের ফলে নদীর জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ছোট মাছ ও পোনা নিধনের মাধ্যমে মৎস্যসম্পদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়। ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণ, প্রজনন মৌসুমে নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
একই সঙ্গে জেলেদের সচেতন হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com