1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

ইফতার বিতরণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমিনুল হকের , ধাপে ধাপে উন্নয়ন বাস্তবায়নের ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমাদানের তৃতীয় দিনে রাজধানীর পল্লবীতে মধ্যবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সতর্কতার বার্তা দিয়েছেন আমিনুল হক। শনিবার বিকেলে পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “ঘরে ঘরে গিয়ে যারা ‘জান্নাতের টিকেট’ বিক্রির নামে প্রতারণা করেছে এবং মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।”
ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক ও সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আমিনুল হক অভিযোগ করেন, কিছু অসাধু চক্র টাকা ও নানা প্রলোভন দেখিয়ে ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী রাখতে হলে এ ধরনের অপপ্রচার ও প্রলোভনের রাজনীতি প্রতিহত করতে হবে।
নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি জানান, জনগণের সঙ্গে পরামর্শ করেই প্রতিটি পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। “নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছি, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে আলোচনা করেই এলাকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে,” বলেন তিনি।
রমাদানের সংযম ও সহমর্মিতার শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির মূল চেতনা। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com