1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান, পারমাণবিক আলোচনা স্থগিত রাখার শর্ত নাগরপুরে বিএনপি নেতা রফিজ উদ্দিনের বহিষ্কার আদেশ প্রত্যাহার ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পূর্ণ জয় নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ আসন্ন বিধানসভা নির্বাচনে,তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জীর সমর্থনে বিশাল পথসভা। অবশেষে শিশু ধর্ষণকারী সাবেক বিজিবি সদস্য আব্দুল মান্নান র‍্যাব এর অভিযানে গ্রেফতার:

কুমিল্লা-১ আসনে ধানের শীষের জয়ে তৃণমূলের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ পেরিয়ে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল নেতাকর্মীদের নিরলস পরিশ্রম এখন দলীয় অঙ্গনে আলোচনার কেন্দ্রে। এ আসনে দলের মনোনীত প্রার্থী ও বিএনপির শীর্ষ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর পক্ষে মাঠে-ঘাটে সক্রিয় ভূমিকা রেখেছেন স্থানীয় নেতারা।
দলের সূত্রে জানা যায়, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার নির্বাচনকালীন সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। একইভাবে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখেন এবং ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে দিতে নেতৃত্ব দেন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মুসাও নির্বাচনী প্রচারণায় উল্লেখযোগ্য ভূমিকা রাখেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় দাউদকান্দি ও মেঘনায় ধানের শীষের পক্ষে শক্ত অবস্থান তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
দলীয় পর্যবেক্ষকদের মতে, কুমিল্লা-১ আসনে সংগঠনের ভেতরে ঐক্য ও সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যৎ রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। তৃণমূলের এই সক্রিয়তা বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও মজবুত করেছে বলেও মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com