1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ছেলের জন্য নিজের আইসিইউ শয্যা ছেড়ে দিয়ে মারা গেলেন মা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি রিপোর্ট : করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিলেন মা। একই হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তার ছেলে। একপর্যায়ে ছেলের অবস্থারও অবনতি ঘটে, প্রয়োজন হয় আইসিইউয়ের।

কিন্তু ছেলের জন্য সারা চট্টগ্রামের কোথাও মেলেনি আইসিইউ শয্যা। মুমূর্ষু অবস্থায় আইসিইউতে শুয়ে থাকা মায়ের কানে খবরটা যেতেই ছটফট করতে থাকেন মা। নিজের শয্যায় ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের ইশারা করেন মা।

চিকিৎসকরা বোঝানোর চেষ্টা করেও মাকে ওই অবস্থান থেকে সরাতে পারেননি। বাধ্য হয়ে মাকে নামিয়ে আইসিইউ বেডে তোলা হয় ছেলেকে। এর এক ঘণ্টার মাথায় করোনার কাছে হার মানেন মা। মায়ের জীবন ত্যাগের মধ্য দিয়ে আইসিইউ শয্যা মিললেও এখন ছেলের প্রাণও যায় যায়। তবে মুমুর্ষু অবস্থায় এখনো বেঁচে আছেন ছেলে।

গত ২৭ জুলাই (মঙ্গলবার) দুপুর ১টায় ছেলের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ শয্যা ছাড়েন কানন প্রভাপাল (৬৫) নামের ওই মা। তার বদলে আইসিইউ শয্যায় ওঠেন ছেলে শিমুল পাল (৪৩)। তবে আইসিইউ পেলেও সংকটমুক্ত নন শিমুল পাল। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, ‘মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দেন। কিছুক্ষণ বাদে মা মারা যান। মায়ের মৃত্যুর পর ছেলের অবস্থার আরও অবনতি হয়। তিনি এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন। তবে খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন।’

কানন প্রভা পাল করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এসেছিলেন ১৫ জুলাই। শুরুতে তিনি আইসোলেশন ওয়ার্ডে ছিলেন। পরে ২২ জুলাই হাসপাতালটির আইসিইউ ওয়ার্ডে নেওয়া হয় তাকে। এর একদিন আগে ২১ জুলাই করোনা আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালের আইসোলেশনে আসেন তার ছেলে শিমুল পাল। সূত্র : চট্টগ্রাম প্রতিদিন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com