1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী কাল , দুই দিনের কর্মসূচি বিএনপির

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী কাল ১৯ জানুয়ারি। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধকালীন জেড ফোর্সের অধিনায়ক, সেনাবাহিনী প্রধান এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম।
১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সাহসী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। স্বাধীনতার পর দেশ পুনর্গঠন, রাষ্ট্রীয় স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনে তার ভূমিকা ছিল সুদূরপ্রসারী। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি–জনতার বিপ্লবের প্রেক্ষাপটে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে অধিষ্ঠিত হন এবং ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন—যে দল পরবর্তীতে তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন এই রাষ্ট্রনায়ক।
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচিও পালন করা হবে। দ্বিতীয় দিন, ২০ জানুয়ারি বেলা ১১টায় জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে রিজভী দলের সর্বস্তরের নেতাকর্মীদের কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, শহীদ জিয়ার প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ দেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক জাতিসত্তার স্বতন্ত্র পরিচয়কে সুস্পষ্ট করে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এক অবিনাশী দর্শন হিসেবে কাজ করে।
বিএনপি মহাসচিবের ভাষ্য অনুযায়ী, এই জন্মবার্ষিকীতে দেশবাসীর প্রতি আহ্বান—স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, মানবিক সাম্য ও ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা। শহীদ জিয়াউর রহমানের জীবন ও দর্শন আজও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ভাবনায় প্রাসঙ্গিক—এমনটাই মনে করে দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com