1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাতারের আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি, ক্ষমতার কেন্দ্রে খামেনি পরিবারের ধারাবাহিকতা ইসরায়েল লক্ষ্য করে আবারও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যাঞ্চলে সাইরেন ইরানে হামলার বিরোধিতায় চীন, অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর — মোটা চালের দাম কমাতে জরুরি নির্দেশ আরামকোতে হামলা ‘ইসরায়েলের ফলস ফ্ল্যাগ অপারেশন’—ইরানের দাবি দাউদকান্দিতে জাসাসের উদ্যোগে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ইরান-ইসরাইল উত্তেজনা: কাতারে সব এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি দাউদকান্দিতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন বিএনপি নেতা খন্দকার মারুফ হোসেন

জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজধানীর জুরাইনে সিএনজি অটোরিকশা চালক পাপ্পু শেখ (২৬) হত্যাকাণ্ডে অবশেষে বড় সাফল্য এলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। চাঞ্চল্যকর এই মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।
র‌্যাব জানায়, ২০২৫ সালের ১ ডিসেম্বর সন্ধ্যায় কদমতলী থানাধীন জুরাইন এলাকার কবি নজরুল লেনের কানা জব্বারের গলিতে পরিকল্পিত সশস্ত্র হামলার শিকার হন পাপ্পু শেখ। স্থানীয় মাদক ব্যবসাকে কেন্দ্র করে বাপ্পারাজের নেতৃত্বাধীন একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে পাপ্পুর ওপর হামলা চালায়। হামলার সময় বাপ্পারাজ পরপর তিনটি গুলি ছোড়ে; এর একটি গুলি পাপ্পুর দেহে গুরুতরভাবে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ভিকটিমের বাবার দায়ের করা মামলায় কদমতলী থানায় হত্যা মামলা (ধারা ৩০২/৩৪) রুজু হয়। পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০-এর সহায়তা চাওয়া হলে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাহিনী।
এরই ধারাবাহিকতায় ১৫ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে বাপ্পারাজকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কদমতলী থানায় অস্ত্র, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনের শাসন প্রতিষ্ঠায় এই গ্রেফতারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com