1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে মানুষের ভিড়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রাজধানীসহ সারা দেশে বর্তমানে চীনের তৈরি সিনোফার্ম ও যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেয়া হচ্ছে। আপাতত অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকা প্রদান বন্ধ রয়েছে। তবে টিকা নিতে কেন্দ্রগুলোতে প্রতিদিন মানুষের ভিড় বাড়ছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিনোফার্মের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩ জন। আর মডার্নার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৭৩৮ জন।

সিনোফার্মের টিকাগ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৬৩৮ জন রয়েছেন। আর নারী রয়েছেন ৮২ হাজার ৩৬৫ জন। এ নিয়ে সিনোফার্মের প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ লাখ ৫৪ হাজার ৭০১ জনে।

অপরদিকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৬ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৮০৫ জন ও নারী ৩ হাজার ৭২৪ জন রয়েছেন। এ নিয়ে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ২৩ হাজার ৫৯৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মডার্নার টিকা গ্রহণকারী ৬৩ হাজার ৩৮ জনের মধ্যে ৩৯ হাজার ৭৭৪ জন পুরুষ ও ২৩ হাজার ৯৬৪ জন নারী রয়েছেন। এ নিয়ে মডার্নার প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা হলো ৫ লাখ ৪৫ হাজার ৪৫৩ জন।

এর আগে গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে করোনার টিকা প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। তখন থেকে ২৬ জুলাই পর্যন্ত ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। এ টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

এছাড়া ফাইজারের প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫০ হাজার ২৩৫ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ২৮৮ জন।

এদিকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সারাদেশে এক কোটি ৩৪ লাখ ৭১ হাজার ১২৭ জন টিকার জন্য নিবন্ধন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com