1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল দুই ভাইসহ তিনজনের

অনলাইন ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৩৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল দীর্ঘ চেষ্টা চালিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকায় ঢলের পানিতে মাছ ধরতে যায় একই গ্রামের মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)। টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানিতে স্রোতের টানে তারা তলিয়ে যায় তারা। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রামু ফায়ার স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, প্রবল বর্ষণ ও ঢলের কারণে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটেছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসে। অবশেষে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com