1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

জিয়া উদ্যানে খালেদা জিয়া ও শহীদ জিয়াউর রহমানের সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। উদ্যান বন্ধ থাকায় অনেকেই বিজয় স্মরণি মোড়ে ব্যারিকেডের সামনে অপেক্ষা করেন। ভেতরে প্রবেশ করতে না পেরে অনেকে সড়কের পাশেই দাঁড়িয়ে দোয়া করেন।
কর্তৃপক্ষ জানায়, চলমান সংস্কার কাজের কারণে আগে উদ্যানের ভেতরে প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। কাজ শেষ হওয়ায় এখন তা উন্মুক্ত করা হয়েছে। পুরো উদ্যানে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।
উল্লেখ্য, বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৫টায় জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে নিউমোনিয়াসহ কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত পুরোনো জটিলতা বেড়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com