1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৪০ বার দেখা হয়েছে
করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী
করোনায় কাজ হারিয়ে ফেরত এসেছেন ৫ লাখ প্রবাসী

বঙ্গনিউজবিডি ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত সংবাদ সন্মেলনে জানানো হয়েছে, মহামারি করোনাভাইরাস প্রভাবে গত একবছরেরও বেশি সময়ে বিদেশ থেকে প্রায় পাঁচ লাখ প্রবাসী কাজ হারিয়ে দেশে ফিরে এসেছেন।

বুধবার (২৮ জুলাই) পরিকল্পনা কমিশনের সদস্য শরিফা খান সংবাদ সন্মেলনে জানান, বিদেশ থেকে যখন প্রবাসীরা ফেরত আসেন, তখন তাদের একটি রেজিস্ট্রি করা হয়। সেই তথ্য অনুযায়ী দেখা যায় চার লাখ ৮০ হাজার ফেরত এসেছেন। সেটার ভিত্তিতে পাঁচ লাখ ফেরত আসা প্রবাসীর তথ্য দেওয়া হয়েছে।

বিদেশ প্রত্যাগত দুই লাখ প্রবাসীকে এককালীন ১৩ হাজার ৫০০ টাকা করে দেওয়া এবং তাদের ডেটাবেজ তৈরি সংক্রান্ত একটি ৪২৭ কোটি টাকার প্রকল্প পাশের সময় পরিকল্পনা মন্ত্রণালয় এ হিসেব একনেক সভায় দিয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম সংবাদ সন্মেলনে বলেন, বিদেশ ফেরতদের একটি ডেটাবেজ করা হবে এবং তাদের প্রকৃত আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এতদিন প্রবাসীরা দিয়েছেন, এখন আমাদেরকে তাদের দিতে হবে।

বুধবার ( ২৮ জুলাই) একনেক সভায় প্রায় দুই হাজার ৫৭৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ১৫০ কোটি ৪২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ ৪২৫ কোটি টাকা।

প্রধানমন্ত্রী এবং একনেক’র চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com