1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

প্রথমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান,নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা, শুরু দাপ্তরিক কার্যক্রম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

একরামুল হক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি সরাসরি কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে তারেক রহমান গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছালে দলের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের শীর্ষ নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতারা এবং কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কার্যালয়ে প্রবেশের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান একটি সাধারণ চেয়ারে বসে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তার সরল উপস্থিতি, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই আচরণ দলের ভেতরে ঐক্য ও সংগঠনের প্রতি নতুন বার্তা দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।
দলের একাধিক নেতা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমানের সরাসরি কার্যালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। একই সঙ্গে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com