1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
*কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’* রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি

বীরগঞ্জে মাদকসম্রাট রুবেল ইসলাম ২১০ পিস ইয়াবাসহ গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক ঝটিকা অভিযানে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখা ২১০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।
শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে বীরগঞ্জ পৌরসভার সুজালপুর কলেজপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ রুবেল হোসেন (২৮)। তিনি বীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সুজালপুর (শান্তিবাগ) এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তাহমুদার রহমানের নেতৃত্বে ১০ সদস্যের একটি রেইডিং পার্টি অভিযান চালায়। অভিযানে এএসআই মোঃ এনায়েতুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযানকালে বীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিমে অবস্থিত আসামীর নিজ দখলীয় পান ও সিগারেটের দোকান ঘেরাও করা হয়। স্থানীয় দুইজন সাক্ষীর উপস্থিতিতে দোকান তল্লাশি করে দোকানের পেছনের কাঠের র‌্যাকে লুকানো অবস্থায় একটি প্লাস্টিক কৌটার ভেতর থেকে কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল স্কেলে পরিমাপে ইয়াবার মোট ওজন পাওয়া যায় ২১ গ্রাম।
ঘটনাস্থলেই আসামীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। জব্দ তালিকা প্রস্তুতসহ রাসায়নিক পরীক্ষার জন্য ইয়াবার নমুনা সংগ্রহ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত বর্তমানে বিভাগীয় হেফাজতে রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামী দীর্ঘদিন ধরে বিক্রির উদ্দেশ্যে নিজ দোকানে ইয়াবা সংরক্ষণ করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারনীর ১০(ক) অনুযায়ী বীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয় পরিচালনা করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com