1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে — দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদ, ঢাকা, রোববার (২৮ ডিসেম্বর):
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল ও সংকটময়। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই কঠিন সময়ে মায়ের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হওয়ায় প্রথমে তাকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে বর্তমান অবস্থায় তার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। আল্লাহর রহমতে এই সংকটময় সময় কাটিয়ে উঠতে পারলে ভবিষ্যতে ভালো কিছুর আশা করা যেতে পারে।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর থেকেই তারেক রহমান মায়ের চিকিৎসা তদারকিতে সরাসরি যুক্ত রয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে তিনি পুনরায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় মায়ের পাশে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তারা মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। রাত আনুমানিক ১২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।
হাসপাতালের অন্যান্য রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। ডা. জাহিদ হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্যন্ত সচেতন যে কোনোভাবেই যেন সাধারণ রোগীদের ভোগান্তি না হয়। এ কারণে তিনি নেতাকর্মীদের অতিউৎসাহী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে অনুরোধ ও নির্দেশ দিয়েছেন।
বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত রয়েছে। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে দেশনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া অব্যাহত রাখার আকুল আবেদন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com