1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জাতীয় ঈদগাহে এক কাতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ঈদের জামাতে ধর্মীয় সম্প্রীতির সঙ্গে মিলল রাজনৈতিক বার্তা দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে, আজ শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

ল’ অ্যান্ড অর্ডার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসতে পারে জাতীয় পার্টি (জাপা)। এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময়ই এ দেশের জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি এবং ভবিষ্যতেও মানবো। জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল।”
তিনি বলেন, “জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। এটি করা ইন্টেরিম সরকারের দায়িত্ব। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সরকার যথাযথভাবে এই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে।”
জাপা মহাসচিব আরও বলেন, “সারাদেশে আমাদের নেতাকর্মীরা একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য মুখিয়ে আছেন। অনেক আসনে একাধিক প্রার্থী থাকায় মনোনয়ন চূড়ান্ত করতে আমাদের হিমশিম খেতে হয়েছে। যাচাই-বাছাই শেষে আজ আমরা জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা এখনো আশাবাদী যে ইন্টেরিম সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের ও ফকরুল ইমাম।
এ ছাড়া উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. নুরুল আজহার শামীম, মো. খলিলুর রহমান খলিল, নুরুজ্জামান, মুহিদ হাওলাদার, হেনা খান পন্নি ও জাহিদ হাসান।
ভাইস চেয়ারম্যানদের মধ্যে ছিলেন সালাহউদ্দিন আহমেদ মুক্তি, আমির আহমেদ ঢালু, হুমায়ুন খান, আকতার হোসেন ও এম এ সোবহান।
যুগ্ম মহাসচিব হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন চাকলাদার, দ্বীন ইসলাম শেখ, মীর সামসুল আলম লিপটন ও শামীম আহমেদ রেজভী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইফতেখার আহমেদসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com