1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

শহীদ শরিফ ওসমান বিন হাদির অবদান স্মরণ করলেন তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : অর্থনৈতিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার আহ্বান
শহীদ শরিফ ওসমান বিন হাদির অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কয়েকদিন আগেই ওসমান শহীদ হয়েছেন। শহীদ ওসমান হাদি চেয়েছিলেন এ দেশের মানুষ তাদের হারানো অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “একাত্তরে যারা শহীদ হয়েছেন এবং ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন—তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “একাত্তরে যেমন দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, ঠিক তেমনি ২০২৪ সালে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতন্ত্রের অধিকার পুনরুদ্ধার করতে চায়।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। তিনি বলেন, “এই দেশে পাহাড়ি ও সমতলের মানুষ আছে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই আছে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই—যেখানে নারী, পুরুষ, শিশু, যে কেউ ঘর থেকে বের হলে নিরাপদে বের হবে এবং নিরাপদে ফিরে আসতে পারবে।”
তরুণ প্রজন্মের ভূমিকাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, “আগামী দিনে এই দেশ গড়ে তুলবে তরুণ প্রজন্ম।”
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দেশকে গড়ে তুলতে হবে। বক্তব্যের একপর্যায়ে পরপর তিনবার তিনি বলেন, “আমরা দেশের শান্তি চাই।”
মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ বক্তৃতার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান।” তিনি জানান, দেশ গড়ে তুলতে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com