1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মেগা প্রকল্পের আড়ালে ৩০ লাখ কোটি টাকা পাচার: সেতুমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কাঁটাতার: ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার লাইফ সাপোর্টে কারিনা কায়সার, অবস্থার অবনতি—ভারতে নিতে প্রস্তুতি, বাবার আকুতি “মেয়েটা বাঁচুক” রূপপুর, টানেল ও পদ্মা সেতুতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান ডিজিটাল ভূমি সেবায় স্বস্তি: দালালমুক্ত হচ্ছে খতিয়ান, নামজারি ও খাজনা প্রক্রিয়া খাগড়াছড়িতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন: মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি ১৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজারের বেশি হজযাত্রী, শেষ ফ্লাইট ২১ মে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ বন্ধে হাইকোর্টের ঐতিহাসিক রায়, ডিজিটাল ডাটাবেজ তৈরির নির্দেশ ঢাবির সহকারী প্রক্টর পদ ছাড়লেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি), একই দিনে পদত্যাগ প্রক্টর সাইফুদ্দীনের এনসিপির প্রথম ধাপে ১০০ প্রার্থী ঘোষণা, দ্বিতীয় তালিকা ২০ মে

শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ১০ জনের মৃত্যু, শনাক্তের হার ৬০ শতাংশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, বুধবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ১৪ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫৮ জন রোগী। যার মধ্যে ২৯ জনের করোনা পজিটিভ।

গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ গত বছরের মার্চ মাস থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ২৯০ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আবারও ৬০ ভাগে উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১১৪ জনের করোনা পজিটিভ হয়েছে।

এর আগে সোমবার রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৫০ ভাগ, রবিবারের রিপোর্টে ৪৬.৮৪ ভাগ, শনিবার ৬২.৩৩ ভাগ, শুক্রবার ৫২ ভাগ, বৃহস্পতিবার ৫২.৬৫ ভাগ, বুধবার ৪২.৬৫ ভাগ, মঙ্গলবার ৪৬.৮০ ভাগ এবং গত সোমবার শনাক্তের হার ছিল ৩৫.৯৭ ভাগ। গত বছরের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব প্রতিষ্ঠার পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com