1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

শরীফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের শ্রদ্ধা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। লাল-সবুজের জাতীয় পতাকায় মোড়ানো কফিনে তাকে দেশে আনা হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৫৪ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমানটি ঢাকায় অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ পৌঁছানোর পর তা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হবে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে শহীদ ওসমান হাদিকে শেষ শ্রদ্ধা জানাবেন।

এর আগে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেন শহীদ ওসমান বিন হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শুক্রবার সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া ও শোক পালন করা হয়।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শহীদ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com