1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ: হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টায় হাদির বড় ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন তিনি।

ফোনালাপে প্রধান উপদেষ্টা জানান, হামলার ঘটনাটি সরকার খুবই গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, “ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত। ঘটনাটি তদন্তে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

প্রধান উপদেষ্টা আরও জানান, হামলার পরপরই তিনি কয়েকজন উপদেষ্টা এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। ওই বৈঠকে হামলাকারীদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি ওমর বিন হাদিকে আশ্বস্ত করে বলেন, “সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করছি। হাদির চিকিৎসার সকল ব্যয় সরকার বহন করবে। দেশে কিংবা বিদেশে—যেখানে প্রয়োজন হবে—সেখানেই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

ওসমান হাদিকে অত্যন্ত আপন মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “হাদি আমাদের সবার অতি আপন ও স্নেহের মানুষ। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি। আশা করছি, তিনি খুব দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

হামলার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com