1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

নরসিংদীর রায়পুরায় সন্ত্রাস দমনে কম্বিং অপারেশন আসছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে চলমান সংঘাত ও সন্ত্রাস দমনে শিগগিরই বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদী পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন,
“নরসিংদীর রায়পুরা উপজেলা এখন সবচেয়ে বড় সমস্যা। এখানে সন্ত্রাসীদের আড্ডা অনেক বেশি, অস্ত্রও রয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। যত দ্রুত সম্ভব কম্বিং অপারেশন চালিয়ে এসব সন্ত্রাসীকে আইনের আওতায় আনা হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। তিনি আশ্বস্ত করেন, অপারেশন পরিচালনায় কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।

পরিদর্শনকালে তিনি পুলিশ লাইনে বৃক্ষরোপণ করেন এবং পুলিশ লাইন হাসপাতাল, রেশন স্টোর, রান্নাঘর, খাবারের মান, খেলার মাঠ, পুকুরসহ প্রশিক্ষণ স্থাপনাগুলো পর্যবেক্ষণ করেন। সার্বিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রশাসনের কঠোর অবস্থান ও দ্রুত কম্বিং অপারেশন শুরুর ঘোষণায় রায়পুরা অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com