1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

বেনাপোল বন্দরে পৌঁছেছে ভারতের আরও ২০০ টন অক্সিজেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতীয় রেলের আরও একটি ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। শ্বাসকষ্টের রোগীদের সহায়তার জন্য ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) দ্বিতীয় চালান নিয়ে একটি ট্রেন মঙ্গলবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।

মঙ্গলবার ভারতের সময় সকাল ৯টা ৫০ মিনিটে ১০টি কন্টেইনারে (প্রতিটিতে ২০ মেট্রিক টন) ২০০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী একটি ট্রেন ভারতের টাটানগর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিক্যাল অক্সিজেনের মজুদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা করবে। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেন আবারও ভারতে ফিরে যাবে।

জানা গেছে, করোনা রোগীর জন্য অতি প্রয়োজনীয় জীবন রক্ষাকারী তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এর আমদানিকারক ‘লিন্ডে বাংলাদেশ’। রফতানিকারকও ‘লিন্ডে ইন্ডিয়া’। আর বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সারথী এন্টারপ্রাইজ।

বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দ্বিতীয় চালানে ২০০ টন অক্সিজেন নিয়ে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনটি রাত সাড়ে ১০টায় বেনাপোল রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগজ্ঞের উদ্দেশে ছেড়ে যাবে।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যাণ মিত্র জানান, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের সাথে সাথে দ্রুততার সাথে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাস দেয়া হবে। তার পর গন্তব্যে রওয়ানা দেবে।

এর আগে গত শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন এসে পৌঁছে ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ‘অক্সিজেন এক্সপ্রেসের প্রথম চালান। চলতি বছরের ২৪ এপ্রিল ভারতের বিভিন্ন রাজ্যে তরল অক্সিজেন সরবরাহের জন্য দেশটির রেলওয়ে ‘অক্সিজেন এক্সপ্রেস সেবাটি চালু করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com