1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

একদিকে মৃত্যুপথযাত্রী মা, অন্যদিকে খালেদা জিয়া—চরম মানবিক সংকটে ডা. এ জেড এম জাহিদ হোসেন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ভাগ্যের এক নির্মম পরিহাসের মুখোমুখি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে একই ফ্লোরের দুইটি বেডে চলছে তার জীবনের সবচেয়ে কঠিন সময়—এক বেডে তার নিজ মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইসিইউতে, অন্য বেডে চিকিৎসাধীন তার নেত্রী বেগম খালেদা জিয়া।

এই দুই বেডে ছুটে বেড়াতে বেড়াতেই প্রতিটি দিন পার করছেন তিনি। একদিকে মায়ের জীবন রক্ষার চেষ্টা, অন্যদিকে দেশের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসার গুরু দায়িত্ব—এই দ্বৈত সংকটে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি।

এর মধ্যেই গুরুত্বপূর্ন সিদ্ধান্ত এসেছে—আগামী রবিবার উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক হিসেবে ডা. জাহিদ হোসেনের সেখানে উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। এটি শুধু তার পেশাগত দায়িত্ব নয়, বরং স্বয়ং খালেদা জিয়ার নির্দেশে দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি এই দায়িত্ব পালন করছেন।

চরম মানবিক দোটানার মুখেও শেষ পর্যন্ত তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একদিকে মৃত্যুপথযাত্রী মা, অন্যদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নেত্রী—এই দুটি পথের মাঝখানে দাঁড়িয়ে নেওয়া তার সিদ্ধান্ত ইতোমধ্যেই বিরল এক মানবিক উদাহরণ হয়ে উঠেছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, ডা. এ জেড এম জাহিদ হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ আসন (নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এই সংকটময় সময়ে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে—আল্লাহ যেন তাকে এই কঠিন সময় পার করার মানসিক শক্তি দান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com