1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত পশ্চিমবঙ্গে ‘পদ্মফুলের উত্থান’, বিজেপির সদর দপ্তরে মোদির বিজয়বার্তা ‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি

ছাদ থেকে ফেলে তরুণকে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মাকে গালি দেয়ার অপরাধে এক তরুণকে নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ময়মনসিংহ শহরে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (১৯) ময়মনসিংহ নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার আইনুল হকের ছেলে। এ ঘটনায় সোহাগ মিয়া (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। আটক সোহাগ একই এলাকার ফারুক মিয়ার ছেলে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ‘সকালে নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার নির্মাণাধীন ভবনের নিচে শাকিল নামে এক তরুণের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।’

ফারুক জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে সোহাগ মিয়া নামে এক তরুণকে আটক করা হয়ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তার মাকে গালি দেয়ায় মঙ্গলবার ভোরে কৌশলে তাকে নির্মাণাধীন ভবনের তিন তলার ছাদে নিয়ে শাকিলকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, সোহাগের দেয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অন্যান্য জড়িতদেরকেও গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com