1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, দেশের দু–একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, এসব দল ৫ আগস্টের আগে জনগণের পক্ষের রাজপথের আন্দোলনে কোনো ভূমিকা রাখেনি।

শুক্রবার বিকেলে রাজধানীর রূপনগরে দোয়া ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব মন্তব্য করেন আমিনুল হক। তিনি ইসলামকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহারের সমালোচনা করে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

আমিনুল হক বলেন, “যারা আজ নিজেদের ইসলামিক দল বলে পরিচয় দেয়, তারা গত ১৭ বছর কোথায় ছিলেন? ৫ আগস্টের পর তাদের নতুন রূপ দেশবাসী দেখল। ১৯৭১ সালেই জাতি তাদের পরিচয় দেখেছে।”
তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় জামায়াত রাজাকার হিসেবে পাকিস্তানি বাহিনীর সহায়তা করেছে এবং বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং খালেদা জিয়া নয় বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন।

সমাবেশ শেষে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ধানের শীষের সমর্থনে একটি মিছিল বের হয়ে রূপনগর হয়ে ইস্টার্ন হাউজিং এলাকায় গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com