1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু

আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন:- আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনের ঈগল মার্কার মনোনীত এমপি প্রার্থী মজিবুর রহমান মঞ্জু ফেনী সদরের কাজীরবাগ গনসংযোগকালে এমন মন্তব্য করেন।

মঞ্জু বলেন, পুরাতন রাজনীতি হচ্ছে একজন আরেক জনকে হিংসা করা, একদল আসলে আরেক দলকে উচ্ছেদ করে দেয়া, একজন আরেক জনের পোস্টার ছিড়ে ফেলা, ব্যানার নামিয়ে পেলা, রাস্তার জন্যে বরাদ্দের বেশিরভাগ টাকা চাঁদাবাজ, স্থানীয় মাস্তান সন্ত্রাসীরা এগুলো খেয়ে পেলা। এ জন্যই আমরা পুরান রাজনীতি বন্ধ করে নতুন রাজনীতি করতে চাই।

মঞ্জু আরো বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানে যে ভূমিকা রেখেছি সেজন্য মানুষ আমাদের উপর আস্থাশীল, আমাদের আহ্বান হচ্ছে আমরা নতুনরা পরিবর্তন করতে চাই, পুরাতনরাও অনেক ভালো কাজ করেছেন, উন্নয়নে তাদেরও অবদান আছে।

এ সময় মঞ্জু বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন। মনোযোগ দিয়ে অনেকের কথা শোনেন। এভাবেই একেবারে তৃণমূলের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে কাজীরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার,রানীর হাট,কাজীরবাগ বাজারসহ সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন মঞ্জু।
একইদিন বিকালে শর্শদির বনানী পাডায় উঠান বৈঠক করেন।

এতে এবি পার্টি চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, জেলা সদস্য কাজী জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম সবুজ, সদর উপজেলা আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল, যুব পার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, কাজীরবাগ ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা,উপজেলা ও অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com