1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত ​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির সাঁড়াশি অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ

✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন তার পুত্রবধূ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আজ শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এর আগে তিনি লন্ডন থেকে উড়োজাহাজযোগে সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে সরাসরি হাসপাতালে রওনা দেন।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেশ কিছুদিন ধরে তিনি এ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম সার্বক্ষণিকভাবে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান মূলত অসুস্থ শাশুড়ী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির উদ্দেশ্যেই ঢাকায় এসেছেন। তার আগমনকে কেন্দ্র করে দলের উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও আলোচনা চলছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে এরই মধ্যে রাজনৈতিক মহলেও ব্যাপক উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে। দেশবাসী তার দ্রুত সুস্থতা কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com