1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

টঙ্গী বাড়িতে নিয়োগবিধির দাবিতে ৬ ঘন্টা কর্মবিরতি পালন করছে পরিবার পরিকল্পনা কর্মীরা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার দেখা হয়েছে

বেপারী মোহাম্মদ তিতুমীর (টঙ্গীবাড়ি মুন্সিগঞ্জ প্রতিনিধি)
প্রস্তাবিত নিয়োগ বিধি ২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ বুধবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিদর্শক, পরিদর্শীকা ও পরিবার পরিকল্পনা সহকারীরা সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৬ ঘণ্টা কর্মবিরতি পালন করছেন।
এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কোনো সেবাগ্রহীতা সেবা পাননি।
কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে থেকে তারা “এক দফা, এক দাবি-নিয়োগ বিধি ২০২৪ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে” স্লোগান দেন।
কর্মবিরতিতে অংশ নেওয়া পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা (FWV) জানান, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের পরও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখাতে তারা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছেন।
তারা আরও বলেন, “২৬ বছর ধরে আমরা বাড়ি বাড়ি গিয়ে মা-শিশুর সেবা দিচ্ছি, জনসংখ্যা নিয়ন্ত্রণ করছি, কিন্তু আমাদেরই নিয়োগবিধি নেই, পদোন্নতি নেই। এটা আর মেনে নেওয়া যায় না।”
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টংগিবাড়ীতেও এই কর্মবিরতি পালিত হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com