1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

ফুলতলা থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজা ও ৯২ বোতল ESKUF সিরাপ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

খুলনা প্রতিনিধি শাব্বির আহমদ : খুলনার ফুলতলা থানা পুলিশের অভিযানে গতকাল সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয় সামনে খুলনা যশোর গামী পাকা রাস্তার উপর টহল ডিউটি করাকালে রুবেল নামের এক ব্যক্তিকে তল্লাশি করে ৯২ বোতল ESKUF সিরাপ ১০০ এমএল। প্রত্যেকটির প্লাস্টিকের বোতলের গায়ে ইংরেজীতে Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup 100ml লেখা আছে। এটাও ফেনসিডিল এর মতো একই কাজ করে ও ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। প্রথম আসামির স্বীকারোক্তিতে অপর দুই আসামিকে খুলনা সোনাডাঙ্গা থানার বসুপাড়া এতিমখানার মোড় অ্যাডভোকেট শাহিনের বাড়ির ভাড়াটিয়া তাদের আটক করা হয়। আসামিরা হলো (১) মোঃ রবিউল ইসলাম ওরফে রুবেল (৪০)। পিতা মোল্লা আবুল কালাম আজাদ সাং কুলিয়া মধ্যপাড়া, থানা – মোল্লারহাট, জেলা বাগেরহাট। (২) মোঃ নাঈম ওরফে (ভুলু ৫০) পিতা মৃত হাদিস মিস্ত্রী। সাং রাজবাড়ী, (মদিনা রোড নম্বর ১৪) থানা সৈয়দপুর জেলা নীলফামারী। ৩। রুনা বেগম (৪৫) পিতা মৃত অহিদ শেখ। সাং গজালিয়া, থানা-মোড়লগঞ্জ, জেলা বাগেরহাট। থানা সূত্রে জানা গেছে সোমবার (০১ ডিসেম্বর) ভোররাতে ফুলতলা থানায় কর্মরত এস আই (নিঃ) মোঃ হারুন আর রশিদ জরুরি ডিউটিরত অবস্থায় সঙ্গীয় ফোর্স শুভ ঘোষ, মোঃ ইসমাইল হোসেন, ও মোঃ হেলালুজ্জামান অভিযান পরিচালনা করে উক্ত অবৈধ মাদকদ্রব্য আটক করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে।
এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। তিনি আরো বলেন বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ESKUF সিরাপ এর ব্যবসা তারা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা তাদের নামে করা হয়েছে যার মামলা নং ০১ তারিখ ০১/১২/২০২৫।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com