1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

খাগড়াছড়িতে সম্প্রীতি ও আইনশৃঙ্খলা জোরদারে কঠোর অবস্থান— পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলায় সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, সম্প্রীতি রক্ষা এবং মাদক নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

এসপি বলেন, “সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে নিয়ন্ত্রণ জোরদার করা হবে।

জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও গুজব প্রতিরোধে পুলিশ কঠোরভাবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। অনলাইনে ভুয়া তথ্য ছড়ানোসহ যেকোনো ধরনের উত্তেজনাপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণে বিশেষ সেল কাজ করবে বলেও জানান এসপি।

মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। মাদক ব্যবসায়ী বা মাদকসেবী— কাউকে ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে পুলিশের কঠোর ভূমিকার কথা উল্লেখ করেন এসপি। তিনি বলেন, “আইন ভাঙলে যে-ই হোক, ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় অংশ নেন—,অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি,মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু।
এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com