1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানের হুঁশিয়ারি: নৌ-অবরোধ বাড়ালে পাল্টা জবাব তামিলনাড়ুতে চমক দেখাতে পারে থালাপতি বিজয়—বুথ ফেরত জরিপে টিভিকের শক্ত অবস্থানের ইঙ্গিত হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প স্ট্রেইট’ নামকরণ, ইরানকে ঘিরে উত্তেজনা তীব্র—নতুন প্রস্তাব প্রত্যাখ্যান বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময় বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালুর দাবি জোরালো দাউদকান্দিতে আইনশৃঙ্খলা সভা: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থানের ঘোষণা খুলনা প্রেসক্লাবের নতুন সভাপতি মোস্তফা সরোয়ার সাধারন সম্পাদক তরিকুল ইসলাম দাউদকান্দিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ১০ আসামী গ্রেফতার মেঘনায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সংগঠন শক্তিশালী করতে পরিকল্পিত অগ্রযাত্রা—যাত্রাবাড়ীতে জামায়াতের বার্ষিক ওরিয়েন্টেশন

৩ যুবকের নৃশংসতার শিকার কিশোরী, চুবানো হয় পানিতেও!

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে
  • বঙ্গনিউজবিডি ডেস্ক : যশোরের শার্শা উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাগর হোসেন (১৮) নামের এক যুবককে আটক করেছে।

    পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী রাতে পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এসময় ওই গ্রামের আক্তারুল ইসলামের ছেলে সাগর হোসেন (১৮), শফিকুল ইসলামের (কলু) ছেলে সুমন (১৮) ও পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দারের ছেলে নাহিদ হাসান (২৫) তার মুখ চেপে ধরে পাশের পুকুর ধারের জঙ্গলে নিয়ে যায়। সেখানেই তাকে পালাক্রমে ধর্ষণ করে।

    পরে তারা পুকুরের পানিতে ডুবিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে বলেও অভিযোগ পাওয়া গেছে। এসময় কিশোরীর স্বজনদের সাড়া পেয়ে তারা পালিয়ে যায়। সোমবার রাতে থানায় মামলা হলে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে সাগর হোসেনকে আটক করা হয়।

    স্কুলছাত্রীর বাবা বলেন, আমি গরিব ও ভ্যানচালক হওয়ায় ওরা আমাকে ঘটনা জানাজানি করলে জীবননাশের হুমকি দেয়। সোমবার রাতে সামাজিক বিচারের নামে গ্রামের প্রভাবশালীরা একটি ঘরে আমাদেরকে আটকে রাখে। পরে পুলিশ আমাদেরকে উদ্ধার করে।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনজনের নামে শার্শা থানায় ধর্ষণ মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাগর স্বীকার করেছে তারা তিনজন এ অপকর্মে লিপ্ত ছিল। অন্য দুজনকে আটকের চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com