1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘শিশু স্বর্গ’ পাইলট প্রকল্প চালু, ১০ জেলায় শুরু জাতীয় প্রেসক্লাবে আগামী কাল এসএসপি কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু: সামান্য উন্নতি হলেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসার পরিকল্পনা জিয়া পরিবারের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জিয়া পরিবার। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমীন শনিবার (২৯ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।

মাহাদী আমীন জানান, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম চলছে। লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

তিনি জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ডা. জুবাইদা রহমান। দেশ–বিদেশের চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন তিনি। মায়ের চিকিৎসায় কোনো বিলম্ব বা সীমাবদ্ধতা যেন না থাকে, সে জন্য প্রতিটি পদক্ষেপ ঘনিষ্ঠভাবে তদারকি করছেন তারেক রহমান।

হাসপাতালে খালেদা জিয়ার অবস্থার খোঁজ নিতে প্রতিদিন অসংখ্য নেতাকর্মী ভিড় করলেও সংক্রমণের ঝুঁকির কারণে কাউকে সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানান মাহাদী আমীন। তিনি বলেন, দূর থেকেই নেত্রীর প্রতি ভালোবাসা ও উদ্বেগ জানাচ্ছেন মানুষ।

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেই তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে লন্ডনের সেই হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে প্রাথমিক সমন্বয় করা হয়েছে, যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছিলেন। পাশাপাশি একটি অত্যাধুনিক প্রযুক্তিসজ্জিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

মাহাদী আমীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আধুনিক চিকিৎসা শেষে তিনি আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত করবেন, নেতৃত্ব দেবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com