1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান **“বিএনপির ভেতরে সুবিধাবাদীদের দৌরাত্ম্য: হাই কমান্ড না জাগলে অপেক্ষা করছে ভয়াবহ রাজনৈতিক পরিণতি”** অপরাধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন রাত ১১টা পর্যন্ত চলতে পারে মেট্রোরেল, কমছে ট্রেনের ব্যবধান মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে। সারাদেশের ন্যায় ৭% কোটাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে নিয়োগের দাবি জানান তারা।
তবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেছেন, কোনো ধরনের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইন দিয়ে। জেলা পরিষদের নিজস্ব আইনে যা বলা আছে তা দিয়েই জেলা পরিষদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার(১৭ নভেম্বর) রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারিদের স্পষ্টভাবেই এসব কথা বলেছেন চেয়ারম্যান।
এসময় চাকরি প্রত্যাশিত ও সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা বলেন- যে কোটা বাতিলের জন্য দেশে একটি বিপ্লব হয়ে গেছে, সেই কোটাই পার্বত্য অঞ্চলে এখনো রয়ে গেছে। পার্বত্য জেলা পরিষদের আইনের অজুহাত দিয়ে উপজাতিদের জন্য ৭০% শতাংশ যে কোটা দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযুক্তিক। তাই অতি দ্রæত এই অবৈধ কোটা প্রথা বাতিল সহ নিয়োগে ঘুষ বানিজ্য ও স্বজনপ্রীতি বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট কোটা বা শূন্যপদের সংখ্যা পরিষ্কারভাবে জানানো হয়নি, যা নিয়মবহির্ভূত। এসময় তারা স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান তাদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ জানান তারা। এসময় রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধি কামাল উদ্দিন,নির্মল বড়ুয়া মিলন ও শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি -চট্টগ্রাম সড়ক হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যেসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

ছবি : পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদারের সাথে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধি বৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com