1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

রাঙামাটিতে জীবন ইয়ুথ ফাউন্ডেশনের রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি সদর উপজেলার ফয়জিয়া মহিলা (নূরানী বিভাগ) মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি। শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির সঞ্চালনা করেন সংগঠনের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, শিক্ষা সচিব মাওলানা শাহিদুল হাসান, জীবন ইয়ুথ ফাউন্ডেশনের চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্য অরিন্দম সরকার শাওন এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, হাত ধোয়ার সঠিক কৌশল, দাঁতের পরিচর্যা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জুয়েল আহম্মেদ বলেন,
“এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে তারা শারীরিকভাবে যেমন সচেতন হয়, তেমনি সুস্থ জীবনধারা অনুসরণের প্রেরণাও পায়।”
জীবন ইয়ুথ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ ইমন বলেন,
“শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করাই আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”
উল্লেখ্য, জীবন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রম, স্বাস্থ্যসেবা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com